পাহাড়ি আদিবাসীদের ভিন্ন জীবনধারা ।দূর পাহাড়ের দেশে ১ম পর্ব। Bangladeshi Tribal Lifestyle

Published at : 18 Dec 2025

" দূর পাহাড়ের দেশে" এই সিরিজে আমরা ঘুরে দেখেছি বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা ও মুরং আদিবাসী সম্প্রদায়ের জীবন।

এই সিরিজে তুলে ধরার চেষ্টা করেছি এক জগতে ঢুকে পড়ার গল্প, যেখানে এখনো বিদ্যুৎ, ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক পৌঁছায়নি। যেখানে মানুষ আজও প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে জীবন যাপন করে।

এই যাত্রায় খুব কাছ থেকে দেখেছি পাহাড়িদের খাবার। শামুক, বাঁশকোরল, নাপ্পি, লেবু লাকসুর মতো খাবার থেকে শুরু করে শত বছরের পুরোনো পদ্ধতিতে তৈরি দেশীয় মদ। সবকিছুই তাদের জীবনের স্বাভাবিক অংশ।

দেখেছি ফসল ঘরে তোলার সময় পালন করা নানা ধর্মীয় রীতি। দেখেছি পাহাড়ের ঢালে কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে জুম চাষ করা হয়। টানা দশ দিন পাহাড়ে থেকে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের আলাদা আলাদা সংস্কৃতি, পোশাক আর জীবনধারা জানার সুযোগ হয়েছে।

এই ভিডিওতে আছে প্রত্যন্ত পাড়া থেকে শহরে আসার কষ্টের গল্প। শিক্ষা পাওয়ার সংগ্রাম। কেউ অসুস্থ হলে তাকে কাঁধে করে পাহাড় পেরিয়ে আনার বাস্তবতা।

আছে খাড়া আর পিচ্ছিল পথে হাঁটার অভিজ্ঞতা, জোঁকের ভয়, পাহাড়ধসের চিহ্ন পেরিয়ে চলা, রাতের অন্ধকারে ঝরনার পাশে মাছ আর কাঁকড়া ধরার স্মৃতি। খরস্রোতা নদী পার হওয়ার সেই দম বন্ধ করা মুহূর্তগুলোও ক্যামেরায় ধরা পড়েছে।

থানকুয়াইন আর পালং খিয়াং ঝরনার ঠান্ডা জল, ঝরনার পাশে রাত কাটানোর শান্ত অনুভূতি, আবার মুহূর্তের বৃষ্টিতে প্রকৃতির রূপ বদলে যাওয়ার দৃশ্যও আছে এই ভিডিওতে।

শহরের কোলাহল ছেড়ে মেঘের কোলে জুম ঘরে ঘুমানো, হাত বাড়িয়ে মেঘ ছুঁয়ে দেখার অনুভূতি, আর পাহাড়ের অপার্থিব সৌন্দর্য সবটাই ধরে রাখার চেষ্টা করেছি ক্যামেরায়।